টঙ্গীতে ইজিবাইক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ নিহত ১

টঙ্গীতে ইজিবাইক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ নিহত ১

গাজীপুরের টঙ্গীতে ইজিবাইক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় টঙ্গী পূর্ব থানাধীন টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক সড়কের মোল্লার গ্যারেজ এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহতের নাম রাতুল (২২)। তিনি টঙ্গীর মধুমিতা গাজীবাড়ী পুকুরপাড় এলাকার বাবুর ছেলে। তিনি একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে কাজ করতেন।

এলাকাবাসী জানায়, রাতুল সন্ধ্যা সাড়ে ৬টায় মোটরসাইকেলযোগে টঙ্গী থেকে পূবাইলের দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক রাতুল নিহত হন৷

এব্যাপারে টঙ্গী পূর্ব থানার ওসি মো. ওয়াহিদুজ্জামান বলেন, সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ-ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন