পটুয়াখালীর কলাপাড়ায় অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে রাধিয়া ইসলাম টিয়া নামে ১৫ বছর বয়সী এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।
শনিবার সন্ধ্যায় পৌরশহরের কলেজ রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত টিয়া পৌরশহরের বাদুরতলী এলাকার পলাশ হাওলাদারের মেয়ে। তিনি স্থানীয় সোবাহান অ্যাকাডেমির ছাত্রী ছিলেন।
বিজ্ঞাপন
স্থানীয়রা জানায়, বিকেলে কোচিং শেষে অটোরিকশায় বাড়ি ফিরছিলেন টিয়া। এ সময় চাকায় তার ওড়না পেঁচিয়ে যায়। পরে সহপাঠীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃতের গলা অনেকটা ফোলা অবস্থায় ছিল বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. তানজিলা হাসিব তৃষা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

