মাদারীপুর আইনজীবী সমিতির নির্বাচন: এমদাদুল সভাপতি, শাকিল সম্পাদক

জেলা প্রতি‌নি‌ধি, মাদারীপুর

মাদারীপুর আইনজীবী সমিতির নির্বাচন: এমদাদুল সভাপতি, শাকিল সম্পাদক
ছবি: আমার দেশ

মাদারীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য অ্যাডভোকেট এমদাদুল হক খান এবং সাধারণ সম্পাদক পদে জেলা কৃষক লীগের নেতা মাহবুব হাসান শাকিল পুনরায় নির্বাচিত হয়েছেন।

সভাপতি পদে এমদাদুল হক খান ১৪৩ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সুজিত চ্যাটার্জি বাপ্পি পেয়েছেন ১০৫ ভোট। অপরদিকে সাধারণ সম্পাদক পদে মাহবুব হাসান শাকিল পেয়েছেন ১৪১ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অলিউর রহমান দর্জি পেয়েছেন ১০৫ ভোট।

বিজ্ঞাপন

নির্বাচনের অন্যান্য পদে সিনিয়র সহসভাপতি হিসেবে জালালুর রহমান এবং সহসভাপতি পদে মাহবুব হাসান সরোজ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। যুগ্ম সাধারণ সম্পাদক-১ পদে জাফর ইমাম সুজন ও যুগ্ম সাধারণ সম্পাদক-২ পদে মুনির হাসান মিঠু নির্বাচিত হয়েছেন। কোষাধ্যক্ষ পদে মহিদুল ইসলাম, সম্পাদক (আপ্যায়ন ও বিনোদন) পদে কামরুজ্জামান এবং সম্পাদক (মোহরার) পদে আজিজুল হক মুকুল নির্বাচিত হন। এছাড়া সম্পাদক (লাইব্রেরি) পদে গোলাম মোস্তফা দেওয়ান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

কার্যকরী সদস্য পদে নাফিজ ইকবাল রহিম, হেলাল উদ্দিন, আতিকুর রহমান, সত্যেন কুমার ঢালী ও ডালিয়া আক্তার নির্বাচিত হয়েছেন।

নির্বাচন কমিশনার অ্যাডভোকেট ফরহাদুল ইসলাম এ ফলাফল ঘোষণা করেন। মোট ২৫৪ জন ভোটারের মধ্যে ২৫০ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। বৃহস্পতিবার দিনব্যাপী ভোটগ্রহণ শেষে রাতে ফলাফল ঘোষণা করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন