নরসিংদীর মনোহরদী উপজেলায় ট্রলি উল্টে রুবেল মিয়া (৩৫) নামে এক চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার চন্দনবাড়ী কামিল মাদরাসার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রুবেল মিয়া রুদ্রদী গ্রামের বাসিন্দা। তার বাবা মৃত আ. ছোবহান।
মনোহরদী থানার এসআই আবেদ আলী জানান, দুর্ঘটনার খবর পেয়ে মনোহরদী থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যৌথভাবে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। পরে নিহতের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
বিজ্ঞাপন
স্থানীয়রা জানান, ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ঘটনাস্থলেই চালক রুবেল মিয়া নিহত হন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

