সাভারের আশুলিয়ায় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র সহকারে যুবদল নেতাসহ তিন জনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। গ্রেপ্তারকৃতদের মধ্যে ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম-সম্পাদক জাহাঙ্গীর আলম মন্ডল রয়েছেন। অপর দুই জন তার সহযোগী স্বপন ও ফায়জুল ।
তাদের হেফাজত থেকে ককটেল সদৃশ বস্তুসহ বিপুল সংখ্যক দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার আশুলিয়ার থানার ওসি রুবেল হাওলাদার এ তথ্য নিশ্চিত করেন। এরআগে, আশুলিয়ার বলিভদ্র তালপট্টি এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
যৌথ বাহিনী জানায়, ভোররাতে গোপন সংবাদের ভিত্তিত্বে আশুলিয়ার তালপট্টি এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়। পরে তাদেরকে আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আশুলিয়ার থানার ওসি মো. রুবেল হাওলাদার জানান, গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

