নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এশিয়ান হাইওয়ের কাঁচপুর ইউনিয়নের চেঙ্গাইন এলাকা থেকে মো. হাবিবুল্লাহ শেখ (২২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে এশিয়ান হাইওয়ের কাঁচপুর চেঙ্গাইন এলাকায় অলিম্পিক বিস্কুট ফ্যাক্টরির পশ্চিম পাশে সড়কের ধারে একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।
মৃত মো. হাবিবুল্লাহ শেখ (২২) পশ্চিম দেওভোগের মোশারফ হোসেন ছেলে।
বিষয়টি নিশ্চিত করে তালতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এইচ এম মো. জসীম উদ্দিন জানান, লাশের বুকে স্পষ্ট আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক ধারণা করা হচ্ছে, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল (ভিক্টোরিয়া) মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এই হত্যাকাণ্ডের নেপথ্য কারণ ও মোটিভ উদ্ঘাটনে পুলিশ ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

