মানিকগঞ্জে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

মানিকগঞ্জে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়কে সেলফি পরিবহনের একটি দ্রুতগতির বাসের চাপায় তারা মিয়া (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

শনিবার (২১ জুন) সকাল ৮টার দিকে সদর উপজেলার গোলড়া চরখণ্ড এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।

নিহত তারা মিয়া মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর ইউনিয়নের মৃত মোসলেম মিয়ার ছেলে। তিনি প্রতিদিনের মতো কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে নিজের মোটরসাইকেলে নিয়ে বের হয়েছিলেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সেলফি পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটিকে সজোরে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তারা মিয়া প্রাণ হারান।

গোলড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল সারোয়ার বলেন, “দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ জেলা হাসপাতালে পাঠিয়েছে। সিসি ক্যামেরার ফুটেজ দেখে বাসটি শনাক্ত করার চেষ্টা চলছে। চালক পলাতক রয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।”

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন