ঈদের ছুটিতে অল্প সময়ে স্বল্প খরচে ঘুরতে যেতে পারেন নরসিংদীর যে সকল বিনোদন কেন্দ্র। এর মধ্যে রয়েছে উয়ারী বটেশ্বর, ড্রিম হলিডে পার্ক, ওয়ান্ডার পার্ক ও গোল্ডেন পার্ক এবং সান ফ্লাওয়ার গার্ডেন।
উয়ারী বটেশ্বর:
আড়াই হাজার থেকে ৪ হাজার বছর আগের প্রাচীনতম মানুষের গর্ত বসতিসহ প্রাচীন জনপদ সম্পর্কে জানতে ঘুরে আসতে পারেন নরসিংদীর উয়ারী বটেশ্বর দুর্গ নগর উন্মুক্ত জাদুঘর থেকে। নরসিংদীর বেলাবো ও শিবপুর উপজেলার বেশকিছু এলাকাজুড়ে ছড়িয়ে ছিটিয়ে মাটিচাপা পড়ে থাকা এ প্রত্নতাত্ত্বিক স্থান দেখতে গিয়ে অনেকটা বিমুখ হয়ে ফিরতে হতো পর্যটকদের। পর্যটকদের চাহিদা পূরণের লক্ষ্যে উয়ারী বটেশ্বর দুর্গ নগর উন্মুক্ত জাদুঘর প্রতিষ্ঠা করেছে প্রত্নতাত্ত্বিক গবেষনা কেন্দ্র ঐতিহ্য অন্বেষন।
ড্রিম হলিডে পার্ক:
ড্রিম হলিডে পার্কে প্রবেশ করলেই চোখে পড়ে সুবিশাল ও পরিকল্পিত অবকাঠামো, মনোরম প্রাকৃতিক পরিবেশ এবং আধুনিক বিনোদনের নানা উপকরণ। মূল গেটে প্রবেশ মূল্য জনপ্রতি ৩৫০ টাকা। এই টিকিটের মধ্যেই অন্তর্ভুক্ত রয়েছে সাফারি পার্কে প্রবেশের সুযোগ, যা আলাদাভাবে টিকিট কাটার ঝামেলা থেকে দর্শনার্থীদের মুক্তি দেয়।
ড্রিম হলিডে পার্ক প্রতিদিন সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত খোলা থাকে। চাইলে পিকনিকের স্পট হিসাবে ড্রিম হলিডে পার্কটি বেছে নিতে পারেন। প্রবেশ টিকেটের মূল্য প্রাপ্ত বয়স্কদের জনপ্রতি ৩৫০ টাকা ও শিশুদের (৩-৮ বছর) জন্যে ২৫০ টাকা, সাথে থাকবে সাফারি পার্ক এর প্রবেশ অধিকার। ওয়াটার পার্কে প্রবেশ টিকেটের প্রাপ্ত বয়স্কদের জন্য ৪৫০ টাকা আর ছোটদের জন্য ৩৫০ টাকা ও ওয়াটার পার্কের লকার ফি ১০০ থেকে ৩০০ টাকা। ড্রিম হলিডে পার্কে সর্বমোট ৩০ টি রাইড রয়েছে, বিভিন্ন রাইড চড়তে জনপ্রতি ৭০ টাকা থেকে ১৩০ টাকা খরচ হবে। এছারা গাড়ি পার্কিং করতে চাইলে ৫০ থেকে ১০০ টাকা ফি দিতে হবে। পরিবার নিয়ে থাকার জন্য পার্কের নিজস্ব চারটি কটেজ রয়েছে। এছাড়া নরসিংদী শহরে একাধিক আবাসিক হোটেল রয়েছে। থাকতে পারেন সেখানেও।
গোল্ডেন স্টার পার্ক ও সানফ্লাওয়ার গার্ডেন:
ঢাকার কাছে হওয়ায় দিনে দিনেই ঘুরে যেতে পারবেন নাগরিয়াকান্দি গোল্ডেন পার্কে। বাগানের পাশেই নদী, তার উপর নাগরিয়াকান্দি মেঘনা ব্রিজ, ব্রিজের অপরপাশেই গোল্ডেন স্টার পার্ক। নাগরিয়া কান্দি সানফ্লাওয়ার গার্ডেনে প্রবেশ টিকেট মূল্য ১০০ টাকা। ছবি তোলার জন্যে কিছু বিশেষভাবে সাজানো স্পট আছে, যেখানে প্রবেশের জন্যে কোথাও কোথাও আলাদা টিকেট লাগতে পারে। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খোলা থাকে।
এছাড়া নাগরিয়া কান্দি গোল্ডেন স্টার পার্কের প্রবেশ টিকেট মূল্য ১৫০ টাকা। তিন বছরের ছোট শিশুদের প্রবেশ ফ্রি। পার্কটি প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকে।
এখানে যেতে হলে ঢাকা থেকে নরসিংদী জেলার নাগরিয়াকান্দি এলাকায় সড়কপথে সহজেই পৌঁছানো যায়। নাগরিয়া কান্দি ব্রিজের এক পাশে গোল্ডেন স্টার পার্কে ও অপর পাশেই সানফ্লাওয়ার গার্ডেন অবস্থিত। ঢাকা থেকে বাসে গেলে নরসিংদীর পাঁচদোনা অথবা সাহেপ্রতাব বাস স্ট্যান্ড নেমে অটোরিকশা নিয়ে যেতে পারবেন নাগরিয়াকান্দি সানফ্লাওয়ার গার্ডেন ও গোল্ডেন স্টার পার্কে।
মরজাল ওয়ান্ডার পার্ক:
নতুনভাবে নরসিংদীর রায়পুরায় অবস্থিত মরজাল ওয়ান্ডার স্টার পার্ক। একটি জনপ্রিয় ও মনোরম বিনোদন কেন্দ্র ও ইকো রিসোর্ট, যা সবুজে ঘেরা পরিবেশে পরিবার বা বন্ধুদের সাথে সময় কাটানোর জন্য উপযুক্ত। এটি রাজধানী ঢাকা থেকে সহজেই যাতায়াতযোগ্য এবং এখানে বিভিন্ন রাইড, পিকনিক স্পট, বোট রাইড ও রিসোর্ট সুবিধা রয়েছে।
মরজাল ওয়ান্ডার পার্কে জেলার রায়পুরার মরজালে অবস্থিত। এটি মরজাল বাসস্ট্যান্ড থেকে মাত্র দুই মিনিটের দূরত্বে অবস্থিত। সবুজ গাছপালা এবং শান্ত প্রাকৃতিক পরিবেশ। এখানে মিনি ট্রেন, পিরাট শিপ, সুইং চেয়ার, টুইস্ট চেয়ার, জাম্পিং হর্স, টি-কাপ, বুলেট ট্রেন সহ অন্যান্য রাইড ছাড়াও বোট রাইড দিয়ে হ্রদে নৌকা ভ্রমণের ব্যবস্থা রয়েছে।
নরসিংদীর মরজাল ওয়ান্ডার পার্ক এন্ড ইকো রিসোর্টে প্রবেশমূল্য সাধারণের জন্য দশ টাকা। তবে বিভিন্ন রাইডের টিকেট মূল্য ভিন্ন (যেমন: পাইরেট শিপ, টুইস্ট চেয়ার ৫০ টাকা, মিকি ট্রেন/ঘোড়া ৪০ টাকা)। এছাড়াও ১০ থেকে ৩০ জনের গ্রুপের জন্য খাবারসহ এক হাজার টাকায় ডে-লং প্যাকেজ সুবিধা রয়েছে। এখানে প্রবেশ মূল্য প্রাপ্ত বয়স্কদের জন্য২০০ টাকা।
মিকি ট্রেন ৪০ টাকা, টাট্টু ঘোড়া ৪০ টাকা, বোট রাইড ১৪০ থেকে ২০০ টাকা পর্যন্ত, টি-কাপ, বুলেট ট্রেন, প্লেন ৪০ টাকা। এছাড়া বিশেষ প্যাকেজ হিসেবে ১০ থেকে ৩০ জনের জন্য সারাদিন ফুডসহ প্যাকেজ জনপ্রতি এক হাজার টাকা।
এছাড়াও নরসিংদী জেলার আরও কিছু পর্যটন স্থান ও দর্শনীয় জায়গা যেখানে ভ্রমণ করতে পারেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হল, উয়ারী বটেশ্বর, বীর শ্রেষ্ঠ মতিউর রহমান স্মৃতি জাদুঘর, বালাপুর জমিদার বাড়ি, আশ্রাবপুর মসজিদ, গিরিশ চন্দ্র সেনের ভিটা, জমিদার লক্ষন সাহার বাড়ী ইত্যাদি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

