আ.লীগ নিষিদ্ধের দাবি, টঙ্গী মহাসড়কে নামাজ আদায়

স্টাফ রিপোর্টার, গাজীপুর

আ.লীগ নিষিদ্ধের দাবি, টঙ্গী মহাসড়কে নামাজ আদায়

গাজীপুর টঙ্গীতে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান কর্মসূচি পালন করে গাজীপুরগামী লেনের মাঝখানে মাগরিবের নামাজ আদায় করেছেন আন্দোলনকারীরা।

শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী কলেজগেট এলাকার মহাসড়কের ওই লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়।

বিজ্ঞাপন

মাগরিবের নামাজ আদায় শেষে মহাসড়ক থেকে সরে মহাসড়কের পাশে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এ সময় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বর্তমান সরকারের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন। এ সময় তারা বিভিন্ন ধরনের স্লোগান দেন।

এব্যাপারে টঙ্গী পশ্চিম থানার ওসি ইসকান্দার হাবিবুর রহমান বলেন, সন্ধ্যা সাড়ে ছয়টায় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলনরত ছাত্র জনতা ঢাকা ময়মনসিংহ মহাসড়কের একটি লেনে নামাজ আদায় করেন। পরে মহাসড়ক ছেড়ে দিয়ে পাশে দাঁড়িয়ে তাদের কর্মসূচি পালন করেন। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

এমএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...