আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

গাজীপুর-১ আসনে বিএনপি প্রার্থী বিজয়ী

উপজেলা প্রতিনিধি, কালিয়াকৈর (গাজীপুর)

গাজীপুর-১ আসনে বিএনপি প্রার্থী বিজয়ী
ছবি: আমার দেশ

সংসদ নির্বাচনে গাজীপুর-১ আসনের ২৩৮টি কেন্দ্রের মধ্যে সবগুলোর ফলাফল অনুযায়ী বিএনপি দলীয় মনোনীত প্রার্থী মো. মজিবুর রহমান ধানের শীষ প্রতীকে ২ লাখ ৮ হাজার ৬৮৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মো. শাহ আলম বকশী দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৪৯ হাজার ৫৫৩ ভোট পেয়ে ২য় স্থান লাভ করেন।

বিজ্ঞাপন

রিটার্নিং অফিসার ও গাজীপুর জেলা প্রশাসক মুহাম্মদ আবুল হোসেন স্বাক্ষরিত ফলাফল থেকে এই তথ্য জানা গেছে। তিনি আরও জানান, গাজীপুর-১ সংসদীয় আসনে মোট ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন, এর মধ্যে যে প্রার্থী যত ভোট প্রাপ্ত হলেন,

ধানের শীষ প্রতীকে ২ লাখ ৮ হাজার ৬৮৮ ভোট, দাঁড়িপাল্লা প্রতিকে ১ লাখ ৪৯ হাজার ৫৫৩ ভোট, মোটরসাইকেল প্রতীকে ৬ হাজার ৭০৩ ভোট, হাতপাখা প্রতীকে ৫ হাজার ৬৯৫ ভোট, লাঙ্গল প্রতীকে ৩ হাজার ৩২৫ ভোট, কাঁচি প্রতীকে ২৩২ ভোট, আনারস প্রতীকে ১৬৮ ভোট ও মাছ প্রতিকে ১২৯ ভোট পেয়েছেন।

এই আসনে সর্বমোট ৭ লাখ ২০ হাজার ৯৩৭ জন ভোটারের মধ্যে ৫৩.০২ % ভোটার অর্থাৎ ৩ লাখ ৮২ হাজার ২৪৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। যার মধ্যে ৭ হাজার ৭৫০টি ভোট বাতিল হলে বৈধ ভোট ধরা হয়েছে ৩ লাখ ৭৪ হাজার ৪৯৪টি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...