বিএনপি ক্ষমতায় গেলে ক্রীড়াঙ্গন দলীয়মুক্ত করা হবে: খায়রুল কবির খোকন

বিএনপি ক্ষমতায় গেলে ক্রীড়াঙ্গন দলীয়মুক্ত করা হবে: খায়রুল কবির খোকন

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহবায়ক খায়রুল কবির খোকন বলেছেন, বাংলাদেশের জনগণের বহুল প্রত্যাশিত আকাঙ্খা তারা ভোটাধিকার প্রয়োগ করবে, সেই প্রত্যাশিত ভোটের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসলে ক্রীড়াঙ্গনকে দলীয় করণ করা হবে না। আওয়ামী স্বৈরাচার সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় থাকাকালীন সময়ে ক্রীড়াঙ্গনকে দলীয়করণ করে ফেলেছিল।

বুধবার বিকেলে বেলাবো উপজেলার বাজনাব ইউনিয়নের বীরবাঘবের সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও তারেক রহমান স্পোর্টিং ক্লাবের সহ-সভাপতি কামাল হোসেনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন বেলাব থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মীর মাহবুবুর রহমান, নরসিংদী জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, বাজনাব ইউনিয়ন বিএনপির সভাপতি সাখাওয়াত হোসেন সাকের ও সাধারণ সম্পাদক এমাদ হোসেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন