মোটরসাইকেলে যাচ্ছিলেন তিন বন্ধু, পথেই গেল ১ প্রাণ

মোটরসাইকেলে যাচ্ছিলেন তিন বন্ধু, পথেই গেল ১ প্রাণ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় অটোরিকশার ধাক্কায় আফনানুল ইসলাম ফাহাদ নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন।

শনিবার বিকেলে উপজেলার বাহাদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফাহাদ উপজেলার এগারোসিন্দুর ইউনিয়নের বাহাদিয়া গ্রামের মো. কামরুল ইসলামের ছেলে। তিনি পাকুন্দিয়া সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।

বিজ্ঞাপন

পাকুন্দিয়া থানার এসআই আশিষ কুমার দাশ বলেন, বিকেলে মোটরসাইকেলে পার্শ্ববর্তী থানারঘাট এলাকায় যাচ্ছিলেন ফাহাদসহ তিন বন্ধু। বাহাদিয়া এলাকায় পৌঁছালে বিপরীত থেকে আসা একটি অটোরিকশা তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন ফাহাদ। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন