রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

জেলা প্রতিনিধি, রাজবাড়ী

রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু
রাজবাড়ী রেল স্টেশন (ছবি সংগৃহীত)

রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে ৬০ বছর বয়সী

অজ্ঞাতনামা এক নারীর মৃত্যু হয়েছে। রোববার রাত দুইটার দিকে সদর উপজেলার বসন্তপুর রেলস্টেশন এলাকায় ঢাকা থেকে বেনাপোলগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই নারীর মৃত্যু হয়।

বিজ্ঞাপন

বসন্তপুর স্টেশন বাজার লেভেল ক্রসিংয়ের গেট কিপার মাসুম খান বলেন, ওই নারী রাস্তায় ঘুরে বেড়ানো মানসিক রোগী বলে ধারণা করা হচ্ছে। রাতে রেললাইন দিয়ে হাঁটার সময় দ্রুতগতির ট্রেনে কাটা পড়ার পর ছিটকে রেললাইনের পাশে পড়ে যান। তিনি ঘটনাস্থলেই মারা যান।

তিনি বলেন, ভোরে বসন্তপুর রেলস্টেশনের প্ল্যাটফর্মে সামনে রেললাইনের পাশে লাশটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। ওই নারীর মাথায় ও পেটে ট্রেনে কাটা পড়ার চিহ্ন রয়েছে।

রাজবাড়ী রেলওয়ে (জিআরপি) থানার অফিসার ইনচার্জ (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম বলেন, ট্রেনে কাটা পড়ে ওই নারীর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়: