
রাজবাড়ীতে ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন
রাজবাড়ীতে ধর্ষণ মামলায় অভিযুক্ত মো. ফারুক হোসেনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা ও দায়রা জজ মো. তহিদুল ইসলাম। রোববার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ রায় ঘোষণা করেন। রায়ে অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় সশ







