ফরিদপুরের নগরকান্দায় ঘাস কাটার মতো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আপন বড় ভাইয়ের হাতের কবজি কেটেছেন ছোট ভাই ।
বিজ্ঞাপন
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে কাজীকান্দা গ্রামের সোলেমান বিশ্বাসের সঙ্গে তার ছোট ভাই আমির বিশ্বাসের ঘাস কাটা নিয়ে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির একপর্যায়ে আমির বিশ্বাস ক্ষিপ্ত হয়ে ধারালো দা দিয়ে সোলেমান বিশ্বাসের হাতে কোপ দেন। এতে তার হাতের কবজি আলাদা হয়ে যায়।
পরিবারের সদস্য ও স্থানীয়রা আহত সোলেমান বিশ্বাসকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
নগরকান্দা থানার অফিসার ইনচার্জ রাসুল জামদানী আজাদ বলেন, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

