মুন্সীগঞ্জের চরাঞ্চল হিসেবে পরিচিত চরকেওয়ার ইউনিয়নের টরকী থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।
উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে একটি ওয়ান শুটারগান, একটি রিভলবার ও তিন রাউন্ড কার্তুজ।
বিজ্ঞাপন
গত শুক্রবার রাত ১১টায় টরকী জুনিয়র স্কুলের কাছে জনৈক হারুন মিয়ার বাড়িসংলগ্ন রাস্তার ধারের ঝোপ থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়। জেলা পুলিশ প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, পুলিশ সুপারের নির্দেশনায় পরিদর্শক (তদন্ত) সজীব দের নেতৃত্বে একটি টিম উল্লেখিত স্থানে পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র ও কার্তুজ উদ্ধার করে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে এসব অস্ত্র ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। অস্ত্রের মালিক শনাক্ত এবং আরো অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান চলমান রয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

