কিশোরগঞ্জের কটিয়াদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আমেনা আক্তার শিমু (১৬) নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার মা ও দাদী আহত হয়েছেন।
রোববার দুপুরে উপজেলার অষ্টঘরিয়া গ্রামে (নয়াবাড়ি) এ দুর্ঘটনা ঘটে।
নিহত আমেনা আক্তার শিমু আচমিতা ইউনিয়নের অষ্টঘরিয়া গ্রামের মো. সাইদুর রহমানের মেয়ে। আহতরা হলেন নিহত আমেনার মা শিখা আক্তার ও দাদী জোসনা আক্তার।
নিহতের বাবা মো. সাইদুর রহমান জানান, তাদের বসতঘর থেকে পাশের দাদীর ঘরে বিদ্যুতের সংযোগ দেওয়া হয়েছিল। সংযোগের তারে ত্রুটি থাকায় বৃষ্টির পানিতে দাদীর ঘরটি বিদ্যুতায়িত হয়ে পড়ে। দুপুরে বৃষ্টির মধ্যে আমেনা দাদীর ঘরে যাওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়।
কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত আমেনা আক্তার শিমুর তদন্তের জন্য কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

