আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

জেলা প্রতিনিধি, ফরিদপুর

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
ছবি: সংগৃহীত।

ফরিদপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ তাহসিন ইসলাম সিয়াম (২৩), ওরফে টেকো সিয়ামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে শহরের বাইপাস সড়কের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে থেকে কোতোয়ালি থানা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, এর আগে কোতোয়ালি থানা ভাঙচুর মামলায় গ্রেপ্তার হয়ে তিনি জেল হাজতে ছিলেন। সম্প্রতি জামিনে বের হয়ে এলাকায় একাধিক মারামারির ঘটনায় জড়িয়ে পড়েন।

একটি মারামারির ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে।

গ্রেপ্তারকৃত সিয়াম শহরের পশ্চিম খাবাসপুর এলাকার মোস্তাফিজুর রহমানের ছেলে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহিদুল ইসলাম জানান, সিয়ামের বিরুদ্ধে পূর্বে একাধিক মামলা রয়েছে। তাকে শুক্রবার আদালতে সোপর্দ করা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন