সংকট উত্তরণে জাতীয় নির্বাচনই একমাত্র পথ: ড. আসাদুজ্জামান

সংকট উত্তরণে জাতীয় নির্বাচনই একমাত্র পথ: ড. আসাদুজ্জামান

বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, স্থানীয় সরকার নির্বাচনের আগে জাতীয় নির্বাচন হতে হবে। অবশ্যই ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন দিতে হবে। সংস্কারের নামে বছরের পর বছর যারা ক্ষমতায় থাকতে চায়, তাদের আমরা হুঁশিয়ারি করে দিতে চাই। সংকট থেকে উত্তরণে জাতীয় নির্বাচনই একমাত্র পথ।

বৃহস্পতিবার বিকেলে ফরিদপুর শহরের থানা রোডে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলার উন্নয়ন, নির্বাচনী রোডম্যাপ ঘোষণাসহ বিভিন্ন দাবিতে এর আয়োজন করে জেলা বিএনপি।

বিজ্ঞাপন

ড. রিপন বলেন, সেনাপ্রধান বলেছিলেন- একটি ভালো নির্বাচনের জন্য ১৮ মাসই যথেষ্ট। সেনাবাহিনী আমাদের গণঅভ্যুত্থানের সহযোগী। আমরা চাই তার এই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করুক সরকার। তবে জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্ত করতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ন্যাক্কারজনক ঘটনা ঘটানো হয়েছে। গণঅভ্যুত্থানের সকল শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যই হচ্ছে আমাদের একমাত্র পথ।

সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য জহিরুল হক শাহজাদা মিয়া, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান মাশুক, কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন