মাদারীপুর জেলার শিবচর উপজেলার এক্সপ্রেসওয়ের অংশে বাসের ধাক্কায় মো. হাবিব মোল্লা (৫০) নামের এ পথচারী নিহত হয়েছেন।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পাচ্চর গোল চত্বর নামক স্থানে সন্ধ্যার দিকে দোলা পরিবহন বাস চাপায় এ দুর্ঘটনা ঘটে।এ সময় ঘটনাস্থলেই হাবিব মোল্লার মৃত্যু হয়। নিহত হাবিব মোল্লা রাস্তা পারাপারের সময় দোলা পরিবহন একটি বাস ও অ্যাম্বুলেন্স এর মাঝামাঝি পড়েন এ সময় দোলা পরিবহনের বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।নিহত হাবিব মোল্লা শিবচর উপজেলার মাদবরচর ইউনিয়নের উত্তর বাখরের কান্দী গ্রামের মেছের মোল্লার ছেলে।
শিবচর হাইওয়ে থানা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, নিহত হাবিব মোল্লা রাস্তা পারাপারের সময় এক্সপ্রেসওয়ের ঢাকা থেকে ভাঙ্গাগামী দোলা পরিবহনের বাসের সাথে একটি অ্যাম্বুলেন্সের মাঝামাঝিতে পড়েন, এ সময় দোলা পরিবহনের বাসের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম বলেন'এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় একজনের মৃত্যু হয়েছে।নিহতের নাম হাবিব মোল্লা। আমরা দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করে।দোলা পরিবহনের বাসটিকে আটক করা হয়েছে'।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

