আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

টঙ্গীতে ৩৫ জন ছিনতাইকারী ও মাদকসেবী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, টঙ্গী (গাজীপুর)

টঙ্গীতে ৩৫ জন ছিনতাইকারী ও মাদকসেবী গ্রেপ্তার

গাজীপুরের টঙ্গী হাজীর মাজার বস্তিতে বিশেষ অভিযান চালিয়ে ৩৫জন ছিনতাইকারী, মাদক বিক্রেতা ও মাদকসেবীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত ১১টা থেকে মঙ্গলবার ভোররাত ৪টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার দুপুরে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- সাগর আলী (২১), মাজেদুল ইসলাম মাহি (২২), সাজু হাসান (৩১), জয় (১৯), ফাহিম সিফাত (১৮), ইমন (২৩), ইমন হাছান বাদল (২১), মো. রাহাত (২৩), মুরা হোসেন (৩৪), আল আমীন (৩০), আলী হোসেন (২৮), শফিকুল ইসলাম (৩০), মানিক (২৩), মাহবুব (৪০), সালমান (১৯), শাকিল মিয়া (২৩), মো. আজিম (২৫), নুরুজ্জামান (২৬), নাজমুল (৩০), মো. জিহা (২১), ছানোয়ার হোসেন (৩৪), মো. শহিদুল ইসলাম (৩২), আতিক হাসান (২৮), নাজিম হোসেন (২৭), জামিল হোসেন (১৯), রফিকুল ইসলাম (২৫), মোস্তাক হোসেন (৩১), রমজান আলী (২৯), মো. হাবিবুর রহমান (২৫), মো. রবিন মিয়া (২৭), শফিকুর রহমান (৩০), ওমর ফারুক (২৫), তুহিন (২৫), মো. রাকিব (২৫), ও মো. রবি (২৩)।

পুলিশ জানায়, ঈদকে সামনে রেখে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ টঙ্গী পশ্চিম থানা এলাকায় ছিনতাই ও মাদক কারবার বৃদ্ধি পাওয়ায় এলাকাবাসী অতিষ্ট হয়ে পড়েছে। টঙ্গী পশ্চিম থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে।

এব্যাপারে টঙ্গী পশ্চিম থানার ওসি আরিফুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃতদের গাজীপুর আদালতে পাঠানো হয়েছে। ছিনতাইকারী ও মাদকের বিরুুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...