আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

টঙ্গীতে বাসের চাকায় পিষ্ট হয়ে অজ্ঞাত নারীর মৃত্যু

স্টাফ রিপোর্টার, টঙ্গী (গাজীপুর)

টঙ্গীতে বাসের চাকায় পিষ্ট হয়ে অজ্ঞাত নারীর মৃত্যু

গাজীপুরের টঙ্গীতে বাসের চাকায় পিষ্ট হয়ে অজ্ঞাত (৩৫) এক নারী মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হোসেন মার্কেট এলাকার বিআরটি প্রকল্পের মাঝ লেনে। এসময় উত্তেজিত জনতা বাস ও বাসের চালকে পুলিশে সোপর্দ করে । খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার, বাসটি জব্দ ও চালককে আটক করে থানায় নিয়ে যায়।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ওই নারী হোসেন মার্কেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় শেরপুর থেকে ঢাকাগামী সারদা পরিবহণের একটি বাস (নং-ঢাকা মেট্রো-ব ১৫-৯৮১৭)তাকে সজোরে ধাক্কা দিলে তিনি মহাসড়কে পড়ে গিয়ে ওই বাসের চাকায় পিষ্ট হন। এতে তার মাথা চুর্ণবিচুর্ণ হয়ে ঘটনাস্থলেই মারা যান।

এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানার ওসি মো. ওয়াহিদুজ্জামান বলেন, ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে নিহত ওই নারীর পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। বাস জব্দ ও চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন