ছাত্রদল নেতা হত্যা মামলার ৫ আসামি গ্রেপ্তার

ছাত্রদল নেতা হত্যা মামলার ৫ আসামি গ্রেপ্তার

নরসিংদীর পলাশ উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদল নেতা মাসুম হত্যা মামলার প্রধান আসামিসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

শুক্রবার রাত সোয়া ১০ টায় পলাশ থানার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।

জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ইব্রাহিম আল মাসুম (৩৩) গুলিবিদ্ধ হন। পরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ১০ আগস্ট সকাল সাড়ে ১০ টায় তিনি মারা যান।

এ ঘটনায় নিহত মাসুমের শ্যালক হাসান মো: মহসিন বাদী হয়ে গত ৪ আগস্ট ৩৭ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

র‍্যাব-১১ শুক্রবার রাত ৩টায় কক্সবাজার জেলার মহেশখালী থানার হোটেল গ্রীন প্যালেস নামে একটি আবাসিক হোটেল থেকে হত্যার প্রধান আসামি সাফাদি মির্জা বিজয়সহ ৫জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের নিকট ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেন বলে প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন সাফাদি মির্জা বিজয় (২৫), শাহ আলম ফকির (৩০), বাবু ফকির (২২), তুষার (২৫),

মেহেদী (২০)।

অভিযানে অংশ নেন, অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম এন্ড অপস) মো. আশিকুর রহমান, সদর সার্কেল

সজীব শাহরীনন, ক্যাম্প কমান্ডার, সিপিএসসি নরসিংদী, র‍্যাব-১১।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন