কিশোরগঞ্জের হোসেনপুর এলাকায় দুই ঘণ্টার ব্যবধানে শ্বশুর ও জামাইয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার আড়াইবাড়ীয়া ইউনিয়নের ভরুয়া গ্রামের মৃত ইউনুস আলীর পুত্র মো. আবদুল করিম (৭২) শ্বাসকষ্টজনিত সমস্যায় কয়েকদিন আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। মঙ্গলবার সকাল ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
শ্বশুরের মৃত্যুর সংবাদ শুনে একই গ্রামের মৃত মহর উদ্দিনের পুত্র ও আবদুল করিমের মেয়ের স্বামী মো. হিরা মিয়া (৪৮) হৃদরোগে আক্রান্ত হন। পরিবারের সদস্যরা তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার প্রস্তুতি নিলেও এর আগেই তিনি মারা যান।
একই পরিবারের দু’জনের পরপর মৃত্যুতে এলাকায় গভীর শোকের সৃষ্টি হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাটি নিশ্চিত করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

