কাশিয়ানী রেল স্টেশন থেকে যুবকের লাশ উদ্ধার


কাশিয়ানী রেল স্টেশন থেকে যুবকের লাশ উদ্ধার
ছবি: আমার দেশ

গোপালগঞ্জের কাশিয়ানী রেলওয়ে স্টেশন এলাকা থেকে মনির হোসেন (২৫) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল ৮টার দিকে কাশিয়ানী রেলওয়ে স্টেশনের সামনের বিশ্রামাগার থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত মনির হোসেন কাশিয়ানী উপজেলার কাশিয়ানী মধ্যপাড়া এলাকার রুকু মোল্লার ছেলে।

বিজ্ঞাপন

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করে নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, পারিবারিক কলহের জেরে রোববার রাত ১০টার দিকে বাড়ি থেকে বেরিয়ে যান মনির। পরে ভোরে স্টেশনে কর্মরত কর্মচারীরা বিশ্রামাগারের ছাউনির সঙ্গে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন