অসহায়দের মাঝে ঈদ উপহার দিলেন নায়াব ইউসুফ এমপি

জেলা প্রতিনিধি, ফরিদপুর

অসহায়দের মাঝে ঈদ উপহার দিলেন নায়াব ইউসুফ এমপি

প্রতি বছরের ন্যায় ফরিদপুর ৩ (সদর) আসনর সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ তিন সহস্রাধিক দুস্থদের মাঝে ঈদ উপহার প্রদান করেছেন।

বুধবার বিকালে তিনি ফরিদপুর সদর উপজেলা হলরুমে এই উপহার সামগ্রীর একটি করে প্যাকেট নিজ হাতে সকলকে তুলে দেন। যার মধ্যে ছিল ১ কেজি পোলাও এর চাল, ১ কেজি চিনি, ২ প্যাকেট সেমাই, ১ প্যাকেট গুড়া দুধ, ১ লিটার তেল, মশলা সামগ্রী, সুগন্ধি আতর ইত্যাদি।

বিজ্ঞাপন

এসময় তিনি বলেন, বর্তমান সরকারের আমলে কারো খাদ্যের অভাব থাকবে না ইনশাল্লাহ।

প্রধানমন্ত্রী সারাদেশে ঈদ উপলক্ষে অসহায়দেরকে ১০ কেজি করে চাল দিয়েছেন। আমরা শুধু ঈদ উপলক্ষেই নয়, সারা বছরই আমাদের এই ধরনের সহায়তা অব্যাহত রাখব।

তিনি আরো বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটাই কাজ আর তা হল আপনাদের উন্নয়ন করা, এদেশের মানুষের উন্নয়ন করা,

আমরা অতীতে আপনাদের পাশে ছিলাম, বর্তমানে আছি এবং ভবিষ্যতেও আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ।

উপহার সামগ্রী পেয়ে লাইলা বেগম নামে একজন বলেন, ইলেকশনের আগেও যেমন তার (এমপির) কাছ থেকে সাহায্য পেয়েছি, ইলেকশনের পরেও পাচ্ছি। এর আগে যাদেরকে ভোট দিয়েছি, ইলেকশনের পরে তাদেরকে খুঁজে পাই নাই। কিন্তু আমাদের বর্তমান এমপির ক্ষেত্রে একটু ব্যতিক্রম দেখতে পাচ্ছি।

ফরিদপুর মহানগর কৃষক দলের সিনি. সহ-সভাপতি আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ, ফরিদপুর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি কে এম জাফর, জুলাই বিপ্লবে ফরিদপুরের অন্যতম সংগঠক মো. ফারহান প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন