গাজীপুরে পুলিশের বিশেষ অভিযানে ২টি অবৈধ বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, ১০ রাউন্ড গুলি, ১টি মোটরসাইকেলসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে ।
জিএমপি সদর থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসানের নেতৃত্বে একাধিক চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে সিটি করপোরেশনের পাজুলিয়া এলাকায় অভিযান চালিয়ে একটি মোটর সাইকেলের যাত্রীদের তল্লাশি চালিয়ে ২টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, ১০ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করে । তাদের ব্যবহৃত রেজি. নম্বর প্লেট বিহীন লাল রংয়ের টিভিএস মোটরসাইকেল জব্দ করেন ।
গ্রেপ্তারকৃত দুজনের বিরুদ্ধে অস্ত্র আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
গ্রেপ্তারকৃত তানজিম আহমেদ সোহেল (৩০)-এর বাড়ি, লক্ষ্মীপুর জেলার রায়পুরা উপজেলায় ।
এবং মোহাম্মদ বাবু (৩০) জিএমপি সদর থানার নীলেরপাড়া এলাকায় ।
জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার বেলায়েত হোসেন জানান, গ্রেপ্তারকৃতদের উদ্দেশ্য কি ছিল তা ক্ষতিয়ে দেখা হচ্ছে ।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

