সাভারে সহপাঠীকে হত্যার ঘটনায় মাদরাসা ছাত্র গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার (ঢাকা উত্তর)

সাভারে সহপাঠীকে হত্যার ঘটনায় মাদরাসা ছাত্র গ্রেপ্তার

সাভারে দুই মাদরাসা শিক্ষার্থীর মারামারিতে একজনের মৃত্যুর ঘটনায় এক শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আদালত তাকে কিশোর সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দেয়।বৃহস্পতিবার ইব্রাহিম নামে ওই মাদরাসা শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়।

মৃত শিক্ষার্থীর নাম গোলাম রহিম (১৩)। তারা দুজনই সাভারের হেমায়েতপুরের যাদুরচর এলাকার সাওতুল কোরআন মাদরাসার শিক্ষার্থী।

বিজ্ঞাপন

এর আগে বুধবার রাত ১১টার দিকে মাদরাসা ছাত্র গোলাম রহিম ও ইব্রাহিমের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে পৌঁছে। এতে গুরুতর আহত হয় রহিম।

পরে মাদরাসা কর্তৃপক্ষ তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে ও অবস্থার অবনতি হলে পরদিন সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...