বিএনপিতে কোনো বেইমান নেই বলে দাবি করেছেন দলটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। বুধবার বিকালে (১৬ জুলাই) ঢাকার দোহার উপজেলার কালেমা চত্বরে উপজেলা বিএনপির প্রাথমিক সদস্যপদ ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধনকালে এ কথা বলেন তিনি।
হাবিব উন নবী খান সোহেল বলেন, এই দল ইমানদারদের। কোনো রাজনৈতিক দল করতে হলে এই দল করা উচিত। নানামুখী ষড়যন্ত্রের মাঝেও বিএনপি গণমানুষের দল। এ দলে যেন কোনো অপশক্তি সদস্য হতে না পারে, সে ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে।’
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক। তিনি বলেন, আওয়ামী লীগ ফ্যাসিস্ট দল। এ দলের নেতারা কীভাবে দেশ ছেড়ে ভারতে পালিয়েছে আপনারা জানেন।
অনুষ্ঠানে নবাবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম মেছেরের সভাপতিত্বে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবুল কালাম, দপ্তর সম্পাদক খন্দকার মাহমুদ আরশীন, উপজেলা বিএনপির সিনিয়র নেতা নুরুল ইসলাম বেপারী, পৌরসভা বিএনপির সভাপতি এস এম কুদ্দুস, সাংগঠনিক সম্পাদক সেন্টু ভুইয়া, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবুল হাসেম বেপারীসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

