ফরিদপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি

জেলা প্রতিনিধি, ফরিদপুর

ফরিদপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি

ফরিদপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় জেলা সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে এ কর্মসূচি আয়োজন করা হয় ।

বিজ্ঞাপন

ফরিদপুর জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে র‍্যালি শুরুর আগে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মো. মাজহারুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. নজরুল ইসলাম, ডেপুটি সিভিল সার্জন ডা. শাহ মোহাম্মদ বদরুদ্দোজা, প্রশাসনিক কর্মকর্তা মো. জামাল মোল্লা, জেলা স্যানিটারি ইন্সপেক্টর বজলুর রশিদ খান, কোতোয়ালি থানার ওসি মাহমুদুল হাসানসহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

আলোচনা সভা শেষে র‍্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে অংশগ্রহণকারীরা ‘সবাই মিলে বাড়ি ও অফিসের আঙিনা পরিষ্কার রাখি, ডেঙ্গু প্রতিরোধ করি’, ‘আমরা সবাই ডেঙ্গু সম্পর্কে সচেতন হই, ডেঙ্গু প্রতিরোধ করি’, ‘ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করি’সহ বিভিন্ন সচেতনতামূলক স্লোগানসমৃদ্ধ ফেস্টুন ও প্লাকার্ড প্রদর্শন করা হয়।

র‍্যালি পূর্ব সমাবেশে বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত ও সামাজিক সচেতনতার কোনো বিকল্প নেই। এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে বাসাবাড়ি, অফিস ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। এ সময় ফুলের টব, ডাবের খোসা, পরিত্যক্ত পাত্র কিংবা যেকোনো স্থানে জমে থাকা পানি নিয়মিত অপসারণের পাশাপাশি মশা নিধনে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ এবং মশারি টাঙিয়ে ঘুমানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

বক্তারা আরো বলেন, ডেঙ্গু প্রতিরোধে সর্বস্তরের জনগণকে সচেতন হতে হবে। নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার পাশাপাশি বাড়ির আশপাশ পরিচ্ছন্ন রাখার উপর গুরুত্ব আরোপ করা হয়।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন