আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বোয়ালমারীতে বিএনপির ৩ নেতা বহিষ্কার

উপজেলা প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর)

বোয়ালমারীতে বিএনপির ৩ নেতা বহিষ্কার
বিএনপির বহিষ্কৃত ৩ নেতা

দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ফরিদপুরের বোয়ালমারী উপজেলা বিএনপির তিন নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

শুক্রবার দিনগত রাতে ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা ও সদস্যসচিব এ কে এম কিবরিয়া স্বপনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

যাদের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে তারা হলেন— বোয়ালমারী উপজেলা বিএনপির সহ-সভাপতি শামসুদ্দিন মিয়া ঝুনু, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মজিবর রহমান বাবু এবং উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি বিশ্বজিৎ রাজবংশী।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলাবিষয়ক অভিযোগ যাচাই–বাছাই শেষে তাদের বোয়ালমারী উপজেলা বিএনপির সংশ্লিষ্ট পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ সিদ্ধান্ত ৬ ফেব্রুয়ারি থেকে কার্যকর বলে জানানো হয়।

এছাড়া দলীয় কার্যক্রমে শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে সংশ্লিষ্টদের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ না রাখার জন্য নেতাকর্মীদের প্রতি নির্দেশনাও দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে জেলা বিএনপির সদস্যসচিব এ কে এম কিবরিয়া স্বপন বলেন, অভিযোগের প্রেক্ষিতেই এই সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন