আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

গোপালগঞ্জ-১ আসনে বেসরকারিভাবে বিজয়ী বিএনপির সেলিমুজ্জামান সেলিম

উপজেলা প্রতিনিধি, মুকসুদপুর (গোপালগঞ্জ)

গোপালগঞ্জ-১ আসনে বেসরকারিভাবে বিজয়ী বিএনপির সেলিমুজ্জামান সেলিম
ছবি: আমার দেশ।

গোপালগঞ্জ-১ আসনে বেসরকারি ফলাফলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। প্রথমবারের মতো এ আসন থেকে তিনি জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন।

এ আসনে সেলিমুজ্জামান সেলিমসহ মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন গণঅধিকার পরিষদের প্রার্থী মো. কাবির মিয়া।

বিজ্ঞাপন

ঘোষিত ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীকে সেলিমুজ্জামান সেলিম পেয়েছেন ৬৮ হাজার ৮৬৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. কাবির মিয়া ট্রাক প্রতীকে পেয়েছেন ৫৩ হাজার ৯১ ভোট।

ফলাফলে দেখা যায়, সেলিমুজ্জামান সেলিম উল্লেখযোগ্য ব্যবধানে জয়লাভ করেছেন। এ আসনে মোট ভোটার সংখ্যা ছিল ৩ লাখ ৯৯ হাজার ৫১০ জন।

তবে এটি বেসরকারি ফলাফল। নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে ফলাফল চূড়ান্ত করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন