নরসিংদীতে বাস-ট্রাক-প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে ৬৩ জন আহত হয়েছেন। শনিবার সকালে সদর উপজেলার বাসাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ইটাখোলা থানার ওসি মনির হোসেন বলেন, সকালে সিলেটের দিকে যাচ্ছিল একটি ট্রাক। বাসাইল এলাকায় পৌঁছালে ট্রাকটির সঙ্গে ঢাকামুখী প্রাণ আরএফএল কোম্পানির একটি বাসের সংঘর্ষ হয়। এ সময় পেছনে থাকা একটি প্রাইভেটকার এসে দুর্ঘটনাকবলিত বাসে ধাক্কা দেয়। এতে বাস-ট্রাক ও প্রাইভেটকারে থাকা ৬৩ জন যাত্রী আহত হন।
বিজ্ঞাপন
আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে গুরুতর অবস্থায় বাসের এক যাত্রী ও ট্রাকচালককে ঢাকায় পাঠানো হয়। বাকিরা প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি চলে যান। দুর্ঘটনাকবলিত গাড়ি তিনটি পুলিশ হেফাজতে রয়েছে বলেও জানিয়েছেন ওসি মনির।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

