গাজীপুরের টঙ্গী বেক্সিমকো রোডে ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার সকাল ১০টা ২০ মিনিটের দিকে কারখানার ভেতরে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের আটটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ঘটনাস্থলে যাচ্ছে ফায়ার সার্ভিসের আরো ছয়টি ইউনিট। তবে তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহীন আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকাল ১০টা ২০ মিনিটে ড্রাগ ইন্টারন্যাশনাল কারখানার চারতলা ভবনের চাতুর্থ তলায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ওষুধ তৈরির কাঁচামালের গুদাম ও সংলগ্ন এলাকায় ছড়িয়ে পড়ে। খবর পাওয়ামাত্রই ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ তাৎক্ষণিকভাবে তিনি জানাতে পারেননি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

