মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার মধ্য কামারগাঁও ঋষিবাড়ি শ্মশানের পাশের একটি পুকুর থেকে হৃদয় হোসেন (যুবক) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুর ১২টার দিকে পুকুর থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
নিহত হৃদয় হোসেন মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার নগরজোয়ার এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার কামাল হোসেনের ছেলে। তাঁর বাড়ি ৮ নম্বর ওয়ার্ডে।
পুলিশ সূত্রে জানা যায়, লাশ উদ্ধারের সংবাদ পেয়ে শ্রীনগর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় পুলিশ পরিদর্শক (তদন্ত) মিল্টন দত্তও ঘটনাস্থলে উপস্থিত হন। পরে লাশের সঙ্গে পাওয়া মানিব্যাগে থাকা চারিত্রিক সনদের তথ্যের ভিত্তিতে তাঁর পরিচয় শনাক্ত করা হয়।
নিহত হৃদয় হোসেনের বাড়ি টঙ্গীবাড়ি উপজেলায় হওয়ায় বিষয়টি টঙ্গীবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অবহিত করা হয়। এ ছাড়া নিহতের স্ত্রীর মোবাইল নম্বর সংগ্রহ করে তাঁর সঙ্গে কথা বলে পুলিশ জানতে পারে, হৃদয় সাঁতার জানতেন না।
পুলিশ পরিদর্শক (তদন্ত) মিল্টন দত্ত জানায়, ঘটনায় লাশের সুরতহাল প্রতিবেদন তৈরির প্রস্তুতি চলছে। পাশাপাশি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

