গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

স্টাফ রিপোর্টার, গাজীপুর

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ সড়কের পাশে মালেকের বাড়ি এলাকায় পোশাক কারখানা ম্যাট্রিক্স স্টাইলসের সপ্তম তলায় আগুন লেগেছে। শনিবার সকাল ১১টার দিকে আগুন লাগে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে গাজীপুর ও ভোগরা বাইপাস মডার্ন ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট।

বিজ্ঞাপন

কারখানা কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তা জানান, কারখানার ওপর তলায় দক্ষিণ পাশে হঠাৎ করেই আগুন লেগে যায়। এ সময় ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে ভোগরা বাইপাস ফায়ার সার্ভিসের প্রথমে চারটি ইউনিট কাজ শুরু করে। ভবনের উপরতলার আগুন অন্যদিকে ছড়িয়ে না যায় সে ক্ষেত্রে গাজীপুর থেকে আরো তিনটি ইউনিট যোগ দেয়।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান, আগুন ছোট হলেও নিয়ন্ত্রণে রেখেছি। যাতে বড় ধরনের ঘটনা না ঘটে। কারখানার পোশাক, মেশিনারিজ ও গার্মেন্টসের বেশ কিছু ঝুট পুড়ে গেছে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন