নরসিংদীর দুটি সরকারি হাসপাতালে অভিযান চালিয়ে ২নারীসহ ১২ দালালকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতে ৮ জনকে সাজা প্রদান করে ও ৪ জনের অপরাধ বিবেচনায় সতর্ক করে ছেড়ে দেন। সাজাপ্রাপ্তদের মধ্যে ২জন নারী ও ৬ জন পুরুষ রয়েছেন।
রোববার সকালে নরসিংদী সদর ও জেলা হাসপাতাল এলাকায় এ অভিযান পরিচালনা করে র্যাব-১১।
অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ারের আলম এবং র্যাব-১১, নরসিংদীর ক্যাম্প কমান্ডার মো. আরিফুল ইসলাম।
সাজাপ্রাপ্তরা হলেন, মো. শাহানশাহ্ (৫০), মো. হোসেন (৬০), মো. তপু(৩৩), আয়েশা আক্তার (২৪), আসমা আক্তার (৬০), রিয়াদ(২৪), সাজেদুল ইসলাম (২৫) ও হোসেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে দালাল চক্র নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল ও নরসিংদী জেলা সদর হাসপাতালের মূল ফটকের সামনে অবস্থান নিয়ে রোগীদের টার্গেট করত।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

