তুরস্ক, কাতার, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার মধ্যে বদর প্রতিরক্ষা চুক্তি সইয়ের পেছনে রয়েছে পুরো অঞ্চলে নজিরবিহীন নিরাপত্তা ঝুঁকি। এমনটাই মনে করেন প্রতিরক্ষা বিশ্লেষক রশিদ আল-মোহান্নাদি।
বুধবার আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে আন্তর্জাতিক নীতিগবেষণা কেন্দ্রের ভাইস প্রেসিডেন্ট আল-মোহান্নাদি বলেন, চুক্তিতে যুক্ত দেশগুলো যেসব সুনির্দিষ্ট নিরাপত্তা চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে, সেগুলোর বিবেচনায় এই উদ্যোগের যৌক্তিকতা রয়েছে।
তিনি বলেন, যেসব দেশের নিজস্ব প্রতিরক্ষা শিল্প রয়েছে, তারা সাধারণত একই ধরনের সামরিক সক্ষমতা অর্জনে প্রতিরক্ষা শিল্প না থাকা দেশগুলোর তুলনায় কম ব্যয় করে। ফলে এ চুক্তির অর্থনৈতিক যৌক্তিকতাও রয়েছে।
আল-মোহান্নাদির ভাষায়, ‘এটি প্রতিরক্ষা খাতে বৈচিত্র্য আনার একটি ভালো উদ্যোগ।’
তিনি আরও বলেন, যুক্তরাজ্য ও ফ্রান্সের মতো পশ্চিমা দেশগুলোর দিকে না তাকিয়ে নিজেদের অঞ্চলের মধ্যেই সামরিক চাহিদা পূরণের সুযোগ তৈরি করাও এ উদ্যোগের কৌশলগত গুরুত্ব তুলে ধরে।
এমএমআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

