অতিরিক্ত গাড়ির চাপ এবং মহাসড়কে বেশ কয়েকটি জায়গায় গাড়ি বিকল হওয়ার কারণে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে অন্তত ১৩ কিলোমিটার এলাকাজুড়ে থেমে থেমে যানজট সৃষ্টি হয়েছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার ভোর থেকে মহাসড়কের টাঙ্গাইলের অংশে এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত এ যানজট সৃষ্টি হয়েছে। এতে ঈদে ঘরমুখো মানুষ চরম দুর্ভোগে পড়েছে।
পুলিশ জানায়, হঠাৎ করে মহাসড়ক অতিরিক্ত যানবাহনের চাপ সৃষ্টি হয়। এতে যমুনা দিয়ে সিরাজগঞ্জ অংশে গাড়িগুলো ঠিকমতো পাস হচ্ছে পারছে না। যার কারণে মহাসড়কে যানজট সৃষ্টি হয়েছে।
এলেঙ্গা হাইওয়ে পুলিশের ইনচার্জ বলেন, অতিরিক্ত গাড়ির কারণে যানজট সৃষ্টি হয়েছে। তবে যানজট নিরসন আমরা নিরলসভাবে কাজ করছি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

