আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

কিশোরী নির্যাতনের পর হত্যা

নরসিংদীর আলোচিত ঘটনায় বিএনপি নেতা বহিষ্কার

জেলা প্রতিনিধি, নরসিংদী

নরসিংদীর আলোচিত ঘটনায় বিএনপি নেতা বহিষ্কার
ছবি: আমার দেশ

নরসিংদীর মাধবদীতে কিশোরী ধর্ষণের পর হত্যা মামলায় গ্রেপ্তার আহম্মদ আলী দেওয়ানকে ইউনিয়ন বিএনপির সহসভাপতির পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার দিবাগত রাত ১০টার দিকে নরসিংদী সদর উপজেলা বিএনপির সভাপতি আবু সালেহ চৌধুরী ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন স্বাক্ষরিত দলীয় এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

জানা যায়, গত ১০ ফেব্রুয়ারি মাধবদী থানার কতোয়ালীর চর এলাকায় আমেনা নামে এক কিশোরী ধর্ষণের শিকার হয়। ধর্ষণের পর আমেনার মা আফিয়া বিচার চাইতে গেলে বিচারের আশ্বাস দিয়ে আসামিদের কাছ থেকে অর্থ নিয়ে উল্টো তাদের এলাকা ছাড়ার জন্য চাপ প্রয়োগ করেন এই বিএনপি নেতা ও সাবেক এইপি সদস্য আহাম্মদ আলী দেওয়ান।এতে আসামিরা আরও বেপরোয়া হয়ে ২৫ ফেব্রুয়ারি রাতে পুনরায় ধর্ষণের পর হত্যার শিকার হয় আমে না। পরদিন উদ্ধার করা হয় আমেনার লাশ। এতে সারা দেশে শুরু হয় প্রতিবাদ ও নিন্দার ঝড়।

এই অবস্থায় আমেনার মায়ের মামলার পরিপ্রেক্ষিতে নরসিংদী জেলা পুলিশ ও র‌্যাব অভিযান চালিয়ে বিএনপির ওই নেতা, ইউপি সদস্য আহাম্মদ আলী দেওয়ানসহ পাঁচ আসামিকে গ্রেপ্তার করে। ২৭ ফেব্রুয়ারি রাতে প্রধান আসামি নূর মোহাম্মদ নূরাকে গাজীপুরের মাওনা থেকে এবং হযরত আলী নামে আরও এক আসামিকে ময়মনসিংহের গৌরীপুর থেকে গ্রেপ্তার করেন নরসিংদী সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার আনোয়ার হোসেন শামীম।

এই হত্যাকাণ্ডের পরিপ্রেক্ষিতে স্থানীয় সংসদ সদস্য খায়রুল কবির খোকন ঘটনাস্থল পরিদর্শন এবং এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন