বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার ছোট ভাই মির্জা ফয়সল আমীনের নাম ও ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া আইডি খুলে প্রতারণার অভিযোগে গ্রেপ্তারকৃত দুজনকে রিমান্ডে নেয়া হয়েছে।
রোববার (২৫ মে) বিকালে ঠাকুরগাঁও থানায় দায়েরকৃত দুটি মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়। পরে তাদের যথাক্রমে তিন দিন ও দুই দিনের রিমান্ডে নেয়ার আবেদন মঞ্জুর করেন আদালত।
গ্রেপ্তারকৃতরা হলেন নীলফামারীর ডিমলা উপজেলার সহিদুল ইসলাম ও টাঙ্গাইল জেলার দিঘুলিয়া উপজেলার হায়দার রহমান।
ঠাকুরগাঁও থানার ওসি সারোয়ার আলম খান বলেন, মির্জা ফখরুল ও তার ছোট ভাইয়ের ছবি-নাম ব্যবহার করে ভুয়া ফেসবুক ও হোয়াটসঅ্যাপ আইডি খুলে বিভিন্ন এলাকায় বিএনপি নেতাদের সংসদ নির্বাচনে মনোনয়ন দেয়ার প্রলোভন দেখিয়ে টাকা নেয়ার চেষ্টা করছিল তারা। এছাড়া দলীয় পদ দেয়া এবং তদবিরের আশ্বাস দিয়ে চাঁদা আদায়েরও পরিকল্পনা করেছিল তারা।
শনিবার (২৫ মে) পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

