গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসের ধাক্কায় প্রাইভেটকারের দুই যাত্রী নিহত হয়েছেন। বুধবার দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার শিবগাতী স্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ২০ যাত্রী আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. হেলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকাগামী একটি বাসের (দোলা পরিবহন) ধাক্কায় একটি প্রাইভেটকার দুমড়েমুচড়ে যায়। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। প্রাইভেটকারের দুজন যাত্রী মারা যায়। ঘটনার পরপর স্থানীয়দের সহায়তায় আহতদের কাশিয়ানী ১০০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

