সাবেক স্বাস্থ্যমন্ত্রীর এপিএস সেলিম গ্রেপ্তার

সাবেক স্বাস্থ্যমন্ত্রীর এপিএস সেলিম গ্রেপ্তার

মানিকগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার মিছিলে হামলার অভিযোগে সাবেক স্বাস্থ্যমন্ত্রীর এপিএস আমিনুর রহমান বিশ্বাস ওরফে সেলিমকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।

বিজ্ঞাপন

বুধবার (১৩ আগস্ট) রাতে মানিকগঞ্জ সদর উপজেলার দিঘি ইউনিয়নের রমনপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ।

তিনি আরও জানান, আমিনুর রহমান বিশ্বাস সেলিমকে বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন