আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর

স্টাফ রিপোর্টার, গাজীপুর

জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ থেকে জামিন পেয়েছেন সাংবাদিক আনিস আলমগীর। শনিবার দুপুর ২টা ৩৫ মিনিটে তিনি কারাগার থেকে বের হয়েছেন।

বিজ্ঞাপন

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২-এর জেল সুপার মো. আল মামুন জানান, গত শুক্রবার তার জামিনের কাগজ কারাগারে পৌঁছায়। পরে যাচাইবাছাই শেষে শনিবার দুপুর ২টা ৩৫ মিনিটে তাকে মুক্তি দেওয়া হয়েছে। এ সময় তার স্ত্রীসহ স্বজনেরা কারাগারে উপস্থিত ছিলেন।

এর আগে গত ১১ মার্চ বুধবার ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ শুনানি নিয়ে আনিস আলমগীরের জামিন মঞ্জুর করেন। সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ৫ মার্চ আনিস আলমগীরকে জামিন দেয় উচ্চ আদালত।

উল্লেখ্য, গত ১৫ জানুয়ারি আনিস আলমগীরের বিরুদ্ধে দুদক মামলা করে। মামলায় আনিস আলমগীরের বিরুদ্ধে ৩ কোটি ২৬ লাখ ৪৮ হাজার ৯৩৮ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। ২৫ জানুয়ারি এই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে দুদক। তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন আদালত। আজ তিনি এই মামলায় জামিন পেলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন