নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ

‘তারেক রহমান না ফেরা পর্যন্ত আমাদের লড়াই করতে হবে’

‘তারেক রহমান না ফেরা পর্যন্ত আমাদের লড়াই করতে হবে’

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, আমারা এখনো গণতন্ত্র পুরোপুরি প্রতিষ্ঠা করতে পারিনি, মানুষের ভোটের অধিকার আদায় করতে পারিনি। দেশে ফ্যাসিবাদ না থাকলেও অনেকের সাথে মিষ্টি মিষ্টি লড়াই করতে হচ্ছে আমাদের। বলতে পারছি না কার বিরুদ্ধে এই লড়াই। তবে এটা সত্যি যুদ্ধ চলছে। যতোদিন আমাদের নেতা তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে না পারবো আমরা আমাদের লড়াই ততোদিন চালিয়ে যাবো।

বিজ্ঞাপন

রোববার বিকেলে এনায়েতনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব। এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহমুদুল হক আলমগীরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী ভূইয়া, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, জেলা মহিলা দলের সভানেত্রী রেহেনা শরীফ মায়া, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নাদিম হাসান মিঠি, একরামুল কবীর মামুন।

মামুন মাহমুদ আরো বলেন, জুলাইকে ধারন করতে হবে। যেনো আর ফ্যাসিবাদের জন্ম না হয়। জুলাইকে স্মরণে রাখতে হবে, যেনো আর কোন দুর্নীতিবাজ-গডফাদারের জন্ম না হয়। আমাদের ধারন করতে হবে ১৯৭১ ও ১৯৯০ সালকে৷ ৭১ এ পশ্চিমাদের হটিয়েছিলাম, আর নব্বইয়ে দেশীয় ষড়যন্ত্রকে উৎখাত করা হয়েছিল।

প্রধান বক্তার বক্তব্যে মাশুকুল ইসলাম রাজীব বলেন, সদস্য বাছাইয়ের ক্ষেত্রে সবার আগে সৎ মানুষকে অগ্রাধিকার দিতে হবে। সমাজের নীতিবান, আপসহীন মানুষকে দলে নিতে হবে। যারা ফ্যাসিবাদের সাথে তাল মিলিয়ে চলেছে তারা যেনো সদস্য হতে পারে।

ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু বলেন, যারা বিগত দিনে আন্দোলন সংগ্রাম করে ফ্যাসিবাদ শেখ হাসিনার পতনে ভূমিকা রেখেছিল তাদেরকেই সদস্য করা হবে। কোনো গডফাদার বা ফ্যাসিবাদের অনুসারীরা সদস্য হতে পারবে না।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন