ফজলুর পক্ষ নিয়ে বিএনপি নেতা: আগে হাত কাটবেন, পরে সালিশ

ফজলুর পক্ষ নিয়ে বিএনপি নেতা: আগে হাত কাটবেন, পরে সালিশ

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমানের বিরুদ্ধে ফেসবুকে সমালোচনা করলেই হাত কাটার হুঁশিয়ারি দিয়েছেন এক বিএনপি নেতা। মঙ্গলবার রাতে কিশোরগঞ্জের ইটনা উপজেলার রায়টুটি ইউনিয়ন বিএনপি আয়োজিত মিছিল শেষে বক্তব্যে এই হুঁশিয়ারি দেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মজনু। তার ওই বক্তব্যের ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে।

বিজ্ঞাপন

ফজলুর রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং তার বাসার সামনে মব-তাণ্ডবের প্রতিবাদে কিশোরগঞ্জের ইটনা ও অষ্টগ্রামে বিক্ষোভ করা হয়।

মঙ্গলবার রাতে ফজলুর রহমানের বাড়ি ইটনা উপজেলার রায়টুটি ইউনিয়ন বিএনপির আয়োজনে একটি বিক্ষোভ মিছিল হয়।

মিছিল শেষে ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে বক্তব্য দেন সাধারণ সম্পাদক মিজানুর রহমান মজনু।

বক্তব্যে তিনি বলেন, আমাদেরকে এই পর্যন্ত যা করছে, গতকাল পর্যন্ত বাদ দিয়েছি। আজ থেকে কোনো ছাড় নেই। যদি ফেসবুকে কোনো লেখালেখি করে, সবাই ফেসবুকে ঢুকবেন। যদি ফজলুর রহমানকে নিয়ে কেউ কোনো মন্তব্য করে, আগে হাত কাটবেন, পরে আমার কাছে দিবেন। আগে হাত পরে হলো সালিশ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন