নারায়ণগঞ্জের ফতুল্লায় সন্ত্রাসী ও মাদকবিরোধী চিরুনি অভিযানে দেশীয় অস্ত্র, গুলি, মাদক ও নগদ টাকাসহ ১৩ জনকে আটক করেছে র্যাব-১১। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত ফতুল্লার দেওভোগ নুর মসজিদ এলাকায় এ অভিযান চালানো হয়।
আটককৃতরা হলেন— সোহেল রানা (৪০), আব্দুর রাজ্জাক (৪০), জোবায়ের হোসেন (২২), শামিম আহম্মদ (২২), মিঠুন (৩৪), ইমন প্রধান (২৬), আকাশ (৩০), রুবেল (৩৭), আরাফাত হোসেন (২৮), সুজন (৩২), হৃদয় মিয়া (৩২), টুটুল খান (৩৮) ও রেজাউল করিম (৪৮)।
এ সময় রাশেদ-রাসেলের আস্তানা থেকে ৬ রাউন্ড পিস্তলের গুলি, ১০টি ছুরি, ৭টি চাইনিজ কুড়াল, ২টি রামদা, ৩টি চাপাতি, ৪টি সিসি ক্যামেরা, ১টি ড্রোন এবং নগদ ১১ লাখ ৬৪ হাজার ৫০০ টাকা, ২৩৫ কেজি গাঁজা ও ১১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বুধবার সকালে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১১-এর অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন।
র্যাব জানায়, স্থানীয়দের অভিযোগ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দেওভোগ এলাকায় অভিযান চালনো হয়।
এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র, মাদক ও সরকারি কাজে বাধা প্রদানের অভিযোগে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে র্যাব।
উল্লেখ্য, মঙ্গলবার দুপুরে ফতুল্লার মাসদাইর বোয়ালিয়া খাল এলাকায় র্যাব-১১-এর তিন সদস্যকে কুপিয়ে আহত করে সন্ত্রাসীর।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

