টঙ্গীতে ঝুট নিয়ে সংঘর্ষের ঘটনায় থানায় মামলা: ২ জন গ্রেপ্তার

টঙ্গীতে ঝুট নিয়ে সংঘর্ষের ঘটনায় থানায় মামলা: ২ জন গ্রেপ্তার

গাজীপুরের টঙ্গীতে ঝুট ব্যবসা নিয়ে সংঘর্ষের ঘটনায় টঙ্গী পশ্চিম থানায় মামলা করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী ও বিএনপি নেতা কাজী হুমায়ূন কবির। এতে এজাহারনামীয় ১১ জনসহ অজ্ঞাত আরও ৩০-৪০ জনকে আসামি করে শুক্রবার গভীর রাতে মামলাটি করা হয়।

বিজ্ঞাপন

আসামিরা হলেন, কাজী মামুন, দিপু সরকার, আব্দুল্লাহ আল-মামুন হাওলাদার, জাহিদুল ইসলাম তুহিন, আদনান খান, নাঈম, কাউছার, জিসান, জসিম, মাইদুল ও বাবুল।

শুক্রবার রাতেই যৌথ বাহিনী টঙ্গীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে আসামি দিপু সরকার ও জসিমকে দেশীয় অস্ত্রশস্ত্রসহ গ্রেপ্তার করে।

এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ওসি ইসকান্দার হাবিবুর বলেন, হামলা ও মামলার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে এবং বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন