এই সরকার জনগণের সাথে গাদ্দারি করছে: নাহিদ ইসলাম

‎উপজেলা প্রতিনিধি, সখিপুর (টাঙ্গাইল)

এই সরকার জনগণের সাথে গাদ্দারি করছে: নাহিদ ইসলাম
ছবি: আমার দেশ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও সংসদ বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন,  এই সরকার জনগণের সাথে গাদ্দারি করছে, তারা সংস্কার বাস্তবায়ন করছে না। তারা বিরোধী মতকে মাঠে কথা বলতে দিতে চাচ্ছে না। মাঠের জায়গা সংকুচিত করছে। মত প্রকাশে বাধা বিপত্তি  সৃষ্টি করছে। রোদ-বৃষ্টি, ঝড় যতই আসুক না কেন আমাদের ভাইয়েরা জীবন দিয়েছিল, রক্ত দিয়েছিল, ইনশাল্লাহ আমরা মাঠে থাকবো, আপনাদের পক্ষে, দেশের সার্বভৌমত্ব, দেশের সীমান্ত সুরক্ষা, সন্ত্রাস, মাদক, চাঁদাবাজ মুক্ত করতে আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করে যাব।

বিজ্ঞাপন

মঙ্গলবার বিকেল ৪টা ১০ মিনিটে টাঙ্গাইলের সখিপুর উপজেলার তালতলা চত্বরে ‎জুলাই জাগরণ কর্মসূচির অংশ হিসেবে জুলাই পদযাত্রা ও পথসভায় এসব কথা বলেন তিনি।

নাহিদ বলেন, মঙ্গলবার সাভারে আমাদের এই কর্মসূচি ছিল শান্তিপূর্ণ। কর্মসূচিতে ককটেল ফাটিয়ে, বোমা ফাটিয়ে তারা মনে করছিল আমাদের পথযাত্রা বন্ধ করবে, আমাদের গণ জোয়ার বন্ধ করবে। জনগণ এই ধরনের পরিকল্পনা ব্যর্থ করে দিয়েছে।

‎তিনি বলেন, ২৪ সালে ছাত্র-জনতা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে একটা  পরিবর্তনের জন্য। যদি পরিবর্তন না হয়, যদি দেশে দুর্নীতি হয়, চাঁদাবাজি হয়, তাহলে এই সকল আত্মত্যাগ, রক্ত ত্যাগের কোন মূল্য থাকবে না। আমরা পরিবর্তনের জন্য রক্ত দিয়েছি, জীবন দিয়েছি। এক দলকে ক্ষমতা থেকে সরিয়ে আরেক দলের লুটপাটের জন্য ছাত্রজনতা জীবন দেয় নাই।

‎বিগত সময় একটা দলের শাসন ছিল আর কোন দল কথা বলতে পারতো না। কথা বললেই  ধরে নিয়ে জেলে দেওয়া হতো, গুম করা হতো, হয়বানি করা হতো। আমরা দেখেছি আবার বাংলাদেশকে একদলীয় শাসনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। ক্ষমতাসীন দল শধু তারাই কথা বলবে সংসদে আমাদের কথা বলতে দেওয়া হয় না। আমরা জনসভায়, কথা বললে ককটেল ফাটানো হয়।

একদলীয় শাসন আবার শুরু করার কথা কেউ যদি ভাবে, তাহলে আওয়ামীলীগের পরিণতির কথা আপনারা ভাববেন।

তিনি বলেন, ‎আওয়ামীলীগ ১৬ বছর এক দলীয় শাসন চালিয়ে দিল্লিতে হেলিকপ্টারে পালিয়েছে। ‎এখন তারা টাকা দিয়ে দেশের দু একটি জায়গায় মিছিল করে দেশকে অস্থিতিশীল করতে চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ থাকবো।

‎৫ আগস্টের পরে আমরা ন্যায় বিচার চেয়েছিলাম কিন্তু মামলা বাণিজ্য হয়েছে সারা বাংলাদেশে । শতশত সাধারণ মানুষের বিরুদ্ধে, ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা দিয়েছে। শত শত মানুষের বিরুদ্ধে মামলা দিয়ে মামলা বাণিজ্য হয়েছে। এসব কারা করেছে আপনারা জানেন। তারা মানুষকে জিম্মি করে টাকা নিয়েছে আপনারা জানেন।

বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, আপনারা ন্যায় বিচার করেন, আওয়ামীলীগের অপরাধীদের বিচার করেন কিন্তু সাধারণ মানুষকে ব্যবসায়ীদেরকে মামলা দিয়ে মামলা বাণিজ্য করবেন, লুটপাট করবেন এটা হতে দেওয়া যাবে না।

‎আমরা চাই এই পুলিশ জনগণের জন্য কাজ করবে। আপনারা যদি থানায় যান তাহলে যেন সেই সেবাটা পান। আপনারা যদি ইউএনও অফিসে যান সেখানে যাতে ঘুষ দিতে না হয়, এজন্য দরকার সংস্কার। যদি সংস্কার না হয়, যদি এই জুলাই সনদ বাস্তবায়ন না হয় তাহলে দুর্নীতি বন্ধ হবে না। বৈষম্য দূর হবে না। মামলাবাজি চাঁদাবাজি সন্ত্রাসী বন্ধ হবে না।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সখিপুর উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী ফরিদ সিকদার জিয়া। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, ডেপুটি মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) ও ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দার, টাঙ্গাইল জেলা শাখার আহ্বায়ক অ্যাডভোকেট কামরুজ্জামান শাওন, সদস্য সচিব মাসুদুর রহমান রাসেল এবং সখিপুর উপজেলা শাখার সদস্য সচিব আলহাজ্ব মাওলানা কে এম আনসার আলীসহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...