মাদারীপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

শিবচর উপজেলা (মাদারীপুর) প্রতিনিধি

মাদারীপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

মাদারীপুরের শিবচরে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-ভাঙ্গা রেললাইনের পাচ্চর এলাকায় এ ঘটনা ঘ‌টে। নিহত মারুফ খান (৩২) জেলার শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের চরবাচামারা ফেলু হাজীকান্দি গ্রামের আমিনউদ্দীন খানের ছেলে।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিক মারুফ খান ঢাকা থেকে এসে পাচ্চর যাত্রী ছাউনিতে নামে। পরে যাত্রী ছাউনি সংলগ্ন ঢাকা-ভাঙা রেললাইনের ওপর বসে ছিলেন। এ সময় ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা খবর দিলে রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে। তার মৃত‌্যু‌তে এলাকায় শো‌কের ছায়া নে‌মে আসে।

এ ব‌্যাপা‌রে শিবচর থানার ওসি মো. রতন শেখ ব‌লেন, বিষয়‌টি জে‌নে‌ছি। ত‌বে লাশ স্বজনর‌া নিজ জিম্মায় দাফন ক‌রে‌ছে। থানায় কোনো অভি‌যোগ দেয়‌নি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...